অত্র,
তত্র,
কুত্র.....ইত্যাদির
ব্যবহার
কোন
একটা জায়গায় যখন কিছু থাকে
তখন আমরা সেটাকে নির্দেশ করতে
"এখানে,
ওখানে,
সেখানে,
সবজায়গায়,'
এই শব্দ
গুলি ব্যবহার করে থাকি। যেমন-
বইটা
এখানে আছে,
ওইখানে
বট গাছটা আছে। সবজায়গায় ঈশ্বর
আছে। তেমনই,
সংস্কৃতের
ক্ষেত্রে "অত্র,
তত্র,
কুত্র,
অন্যত্র,
সর্বত্র,
একত্র'
ইত্যাদি
শব্দগুলি ব্যবহার করে থাকি।
এগুলির অর্থ ও ব্যবহার নিম্নে
উল্লেখ করা হল।
-
শব্দঅর্থঅত্রএখানেতত্রসেখানেকুত্রকোনখানেঅন্যত্রঅন্য জায়গায়, অন্য কোথাওসর্বত্রসব জায়গায়একত্রএক জায়গায়, বা একই স্থানে
এবার
এগুলির ব্যবহার নিম্নে উল্লেখ
করছি-
বইটা
এখানে আছে-
পুস্তকম্
অত্র অস্তি।
রামলাল
এখানে আছে-
রামলালঃ
অত্র অস্তি।
পাঞ্জাবীটা
সেখানে আছে-
করাংশুকং
তত্র অস্তি।
সেখানে
একটি বট গাছ আছে-
তত্র
একঃ বটবৃক্ষঃ অস্তি।
কলমটা
কোথায় আছে-
কলমঃ
কুত্র অস্তি।
তাজমহল
কোথায় আছে-
তাজমহলঃ
কুত্র অস্তি।
মা
অন্যজায়গায় আছে-
মাতা
অন্যত্র অস্তি।
আবীরলালা
অন্য জায়গায় আছে-
আবীরলালঃ
অন্যত্র অস্তি।
ঈশ্বর
সব জায়গায় আছে-
ঈশ্বরঃ
সর্বত্র অস্তি।
বায়ু
সব জায়গায় আছে-
বায়ুঃ
সর্বত্র অস্তি।
ছাত্ররা
একজায়গায় আছে-
ছাত্রাঃ
একত্র সন্তি।
পাতাগুলি
একজায়গায় আছে-
পত্রানি
একত্র সন্তি।
এবার
নীচে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে
একটি বস্তু ও তার স্থান নির্দেশ
কেমন করে করতে হয়,
সে
সম্পর্কে বলা হল-
রমেশ
কোথায় আছে-
রমেশঃ
কুত্র অস্তি।
রমেশ
এখানে আছে-
রমেশঃ
অত্র অস্তি।
আপনি
কোথায় যাচ্ছেন-
ভবান্
কুত্র গচ্ছতি।
আমি
সেখানে যাচ্ছি-
অহং
তত্র গচ্ছামি।
রমেশের
বাবা কোথায় আছে-
রমেশস্য
জনকঃ কুত্র অস্তি।
রমেশের
বাবা অন্য জায়গায় আছে-
রমেশস্য
জনকঃ অন্যত্র অস্তি।
বায়ু
কোথায় আছে-
বায়ুঃ
কুত্র অস্তি।
বায়ু
সবজায়গায় আছে-
বায়ুঃ
সর্বত্র অস্তি।
পাতাগুলি
কোথায় আছে-
পত্রানি
কুত্র সন্তি।
পাতাগুলি
একজায়গায় আছে-
পত্রানি
একত্র সন্তি।