ওঁ নমঃ পরমাত্মনে রসাত্মনে

ওঁ নমঃ পরমাত্মনে রসাত্মনে

Wednesday, September 9, 2015

অত্র, তত্র, কুত্র ইত্যাদি শব্দের ব্যবহার.....


অত্র, তত্র, কুত্র.....ইত্যাদির ব্যবহার

কোন একটা জায়গায় যখন কিছু থাকে তখন আমরা সেটাকে নির্দেশ করতে "এখানে, ওখানে, সেখানে, সবজায়গায়,' এই শব্দ গুলি ব্যবহার করে থাকি। যেমন- বইটা এখানে আছে, ওইখানে বট গাছটা আছে। সবজায়গায় ঈশ্বর আছে। তেমনই, সংস্কৃতের ক্ষেত্রে "অত্র, তত্র, কুত্র, অন্যত্র, সর্বত্র, একত্র' ইত্যাদি শব্দগুলি ব্যবহার করে থাকি। এগুলির অর্থ ও ব্যবহার নিম্নে উল্লেখ করা হল।
শব্দ
অর্থ
অত্র
এখানে
তত্র
সেখানে
কুত্র
কোনখানে
অন্যত্র
অন্য জায়গায়, অন্য কোথাও
সর্বত্র
সব জায়গায়
একত্র
এক জায়গায়, বা একই স্থানে

এবার এগুলির ব্যবহার নিম্নে উল্লেখ করছি-
বইটা এখানে আছে- পুস্তকম্ অত্র অস্তি।
রামলাল এখানে আছে- রামলালঃ অত্র অস্তি।

পাঞ্জাবীটা সেখানে আছে- করাংশুকং তত্র অস্তি।
সেখানে একটি বট গাছ আছে- তত্র একঃ বটবৃক্ষঃ অস্তি।

কলমটা কোথায় আছে- কলমঃ কুত্র অস্তি।
তাজমহল কোথায় আছে- তাজমহলঃ কুত্র অস্তি।

মা অন্যজায়গায় আছে- মাতা অন্যত্র অস্তি।
আবীরলালা অন্য জায়গায় আছে- আবীরলালঃ অন্যত্র অস্তি।

ঈশ্বর সব জায়গায় আছে- ঈশ্বরঃ সর্বত্র অস্তি।
বায়ু সব জায়গায় আছে- বায়ুঃ সর্বত্র অস্তি।

ছাত্ররা একজায়গায় আছে- ছাত্রাঃ একত্র সন্তি।
পাতাগুলি একজায়গায় আছে- পত্রানি একত্র সন্তি।
এবার নীচে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে একটি বস্তু ও তার স্থান নির্দেশ কেমন করে করতে হয়, সে সম্পর্কে বলা হল-
রমেশ কোথায় আছে- রমেশঃ কুত্র অস্তি।
রমেশ এখানে আছে- রমেশঃ অত্র অস্তি।

আপনি কোথায় যাচ্ছেন- ভবান্ কুত্র গচ্ছতি।
আমি সেখানে যাচ্ছি- অহং তত্র গচ্ছামি।

রমেশের বাবা কোথায় আছে- রমেশস্য জনকঃ কুত্র অস্তি।
রমেশের বাবা অন্য জায়গায় আছে- রমেশস্য জনকঃ অন্যত্র অস্তি।

বায়ু কোথায় আছে- বায়ুঃ কুত্র অস্তি।
বায়ু সবজায়গায় আছে- বায়ুঃ সর্বত্র অস্তি।

পাতাগুলি কোথায় আছে- পত্রানি কুত্র সন্তি।
পাতাগুলি একজায়গায় আছে- পত্রানি একত্র সন্তি।


Monday, September 7, 2015

এষঃ, এষা, ইত্যাদির এবং সঃ, সা ইত্যাদির প্রশ্নবোধক বাক্যে ব্যবহার, এবং, বা, আম্, না ও অস্তি এবং নাস্তি এর ব্যবহার


সংস্কৃত শিক্ষা, পাঠ--
এর আগে আমরা এষঃ বালকঃ, এষা বালিকা, এতৎ পত্রম্ ইত্যাদি কাছের জিনিসকে বোঝাবার জন্য ব্যবহার করেছি। এবং সঃ শিক্ষকঃ, সা বালিকা, তৎ ফলম্, ইত্যাদি দূরের জিনিসকে বোঝাতে ব্যবহার করেছি। এবার আমরা, সেগুলিকেই প্রশ্নবোধক অর্থে ব্যবহার করব। অর্থাৎ দূরের বা কাছের একজন ব্যক্তি, বা একটি বস্তু, বা একটি দ্রব্য দেখিয়ে যদি প্রশ্ন করি, যে সেটি কী, তো সেক্ষেত্রে তার রূপ কীরকম হবে তা এখানে প্রদত্ত হল-

প্রথমে, কাছের জিনিসের ক্ষেত্রে এষঃ, এষা এবং এতৎ এই এর সাহায্যে নীচের উদাহরণ গুলি দেখানো হল-

যদি একটি বালককে দেখিয়ে প্রশ্ন করা হয়. তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- एषः कः?
উত্তর-- एषः बालकः।
যদি একটি বালিকাকে দেখিয়ে প্রশ্ন করা হয় তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- एषा का?
উত্তর-- एषा बालिका।
যদি একটি বইকে দেখিয়ে প্রশ্ন করা হয় তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- एतत् किम्?
উত্তর-- एतत् पुस्तकम्।

দূরের জিনিসের ক্ষেত্রে সঃ, সা এবং তৎ এই এর সাহায্যে নীচের উদাহরণ গুলি দেখানো হল-

যদি একটি কোকিলকে দেখিয়ে প্রশ্ন করা হয়. তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- सः कः?
উত্তর-- सः पिकः।
যদি একটি নর্তকীকে দেখিয়ে প্রশ্ন করা হয় তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- सा का?
উত্তর-- सा नर्तकी।
যদি একটি ফলকে দেখিয়ে প্রশ্ন করা হয় তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- तत् किम्?
উত্তর-- तत् फलम्।



বহুবচনে, কাছের জিনিসের ক্ষেত্রে এষঃ, এষা এবং এতৎ এই এর সাহায্যে নীচের উদাহরণ গুলি দেখানো হল-

যদি অনেকগুলি বালককে দেখিয়ে প্রশ্ন করা হয়. তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- एते के?
উত্তর-- एते बालकाः।
যদি অনেকগুলি বালিকাকে দেখিয়ে প্রশ্ন করা হয় তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- एताः काः?
উত্তর-- एताः बालिकाः।
যদি অনেকগুলি বইকে দেখিয়ে প্রশ্ন করা হয় তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- एतानि कानि?
উত্তর-- एतानि पुस्तकानि।

বহুবচনে, দূরের জিনিসের ক্ষেত্রে সঃ, সা এবং তৎ এই এর সাহায্যে নীচের উদাহরণ গুলি দেখানো হল-

যদি অনেকগুলি কোকিলকে দেখিয়ে প্রশ্ন করা হয়. তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- ते के?
উত্তর-- ते पिकाः।
যদি অনেকগুলি নর্তকীকে দেখিয়ে প্রশ্ন করা হয় তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- ताः काः?
উত্তর-- ताः नर्तक्यः।
যদি অনেকগুলি ফলকে দেখিয়ে প্রশ্ন করা হয় তাহলে তা এরকম হবে-
প্রশ্ন-- तानि कानि?
উত্তর-- तानि फलानि।
এইভাবে, কাছের এবং দূরের বস্তুর ক্ষেত্রে প্রশ্ন করেতে হবে, একবচনে, এবং বহুবচনে।


বা, আম, ন এর ব্যবহার


এবার, বা, আম, ন এর ব্যবহার দেখানো হবে। বা অর্থাৎ কোন একটি বস্তু বা দ্রব্য বা ব্যক্তি আছে নাকি সেক্ষেত্রে "বা' এর ব্যবহার করি, এবং তা যদি হ্যাঁ হয় তো "আম্' বলতে হবে না হলে "'
भवतः समीपे पुस्तकम् अस्ति वा।( আপনার কাছে কি বই আছে!)
आम्, मम समीपे पुस्तकम् अस्ति।( হ্যাঁ, আমার কাছে বই আছে)
भवतः स्यूते कलमः अस्ति वा।( আপনার ব্যাগে কি পেন আছে!)
, मम स्यूते कलमः नास्ति।( না, আমার ব্যাগে পেন আছে)
भवतः गृहे वातायनम् अस्ति वा।(আপনার বাড়িতে কি জানালা আছে!)
आम्, मम गृहे वातायनम् अस्ति।(হ্যাঁ, আমার বাড়িতে জানালা নেই)
भवत्याः मित्रम् अस्ति वा।( আপনার(স্ত্রী লিঙ্গে) কি বন্ধু নেই!)
, मम मित्रं नास्ति।(না, আমার বন্ধু নেই)

অস্তি ও নাস্তি এর ব্যবহার

কোন কিছু থাকলে তা আছে বোঝাতে ব্যবহৃত হয় "অস্তি', এবং তা না থাকলে ব্যবহৃত হয় "নাস্তি'। যেমন-
कलमः अस्ति, कुपी अस्ति, मार्जारः अस्ति, लेखनी अस्ति, अङ्कनी अस्ति।
द्वारं नास्ति, फलं नास्ति, घटियन्त्रं नास्ति। ইত্যাদি।

Friday, August 28, 2015

এষঃ, এষা, এতৎ, এষা, সা, তৎ ইত্যাদি রূপের ব্যবহার, সংস্কৃত পাঠ- ৩


ছবি গুলিকে দেখতে ডাবল্ ক্লিক করুন, অথবা অন্য একটি ট্যাব খুলে ছবি গুলি দেখুন

সংস্কৃত শিক্ষা, দ্বিতীয় পাঠ-

কোন জিনিস কাছে থাকলে তাকে নির্দেশ করতে আমরা বলি "এটা', আর দূরের জিনিসকে নির্দেশ করতে বলি "সেটা', অবশ্য, এই "এটা' এবং "সেটা' এর ব্যবহারটা আমরা করে থাকি কোন বস্তুকে অর্থা কোন জড় বস্তুকে নির্দেশ করে। তেমনই, কোন কাছের ব্যক্তিকে বা মহিলাকে যে কাছে আছে তাকে নির্দেশ করি "' এই মাধ্যমে এবং দূরের জনকে বলি "সে'। যেমন এই হয় মালা, সে হয় গীতা, এই হয় তাপস, সে হয় অখিল ইত্যাদি।
সংস্কৃতের ক্ষেত্রে, তিন লিঙ্গে কাছের এবং দূরের জিনিস বোঝাতে ক্লীব লিঙ্গে এতৎ এবং তৎ এই শব্দ দুটির ব্যবহার হয়। পুংলিঙ্গের ক্ষেত্রে এষঃ কাছের জনকে বোঝাতে, এবং দূরের জনকে বোঝাতে সঃ এই শব্দ দুটির ব্যবহার হয়। আর স্রীলিঙ্গের ক্ষেত্রে এষা এই শব্দটি কাছের জনকে বোঝাতে, এবং সা এই শব্দটি দূরের জনকে বোঝাতে ব্যবহৃত হয়। নিম্নে কয়েকটি উদাহরণে তা দেখানো হল-

লিঙ্গ
কাছের জিনিস বোঝাতে
দূরের জিনিস বোঝাতে
পুংলিঙ্গের ক্ষেত্রে
এষঃ ছাত্রঃ
সঃ শিক্ষকঃ
স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে
এষা বালিকা
সা মাতা
ক্লীবলিঙ্গের ক্ষেত্রে
এতৎ শকটম্(গাড়ী)
ৎ দ্বারম্

সংস্কৃতে তিন বচন আছে, যেগুলি হল একবচন,যা একজন ব্যক্তি বা বস্তু কে বোঝায়।
দ্বিবচন যা দুজন ব্যক্তি বা বস্তু কে বোঝায়। এবং বহুবচন যা বহু ব্যক্তি বা বস্তু কে বোঝায়।
তবে, দুজন ব্যক্তি থাকলেও তাকে বহুবচনের মত ব্যবহার করা যায়, তাতে দোষ নেই
এখানে আমরা প্রতি ক্ষেত্রেই বোঝবার সুবিধের জন্য একবচন এবং বহুবচন এই দুই বচনকেই অধিক ব্যবহার করব। বচন পরিবর্তন করে, নীচে কিছু উদাহরণ দেওয়া হল-
লিঙ্গ
কাছের জিনিস বোঝাতে(একবচনে)
কাছের জিনিস বোঝাতে(বহুবচনে)
দূরের জিনিস বোঝাতে(একবচনে)
দূরের জিনিস বোঝাতে(বহুবচনে)
পুংলিঙ্গের ক্ষেত্রে
এষঃ ছাত্রঃ
এতে ছাত্রাঃ
সঃ শিক্ষকঃ
তে শিক্ষকাঃ
স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে
এষা বালিকা
এতাঃ বালিকাঃ
সা মাতা
তাঃ মাতরঃ
ক্লীবলিঙ্গের ক্ষেত্রে
এতৎ শকটম্(গাড়ী)
এতানি শকটানি
ৎ দ্বারম্
তানি দ্বারানি

নীচে এতইত্যাদি রূপের একবচন ও বহুবচনের রূপ প্রদত্ত হল-

লিঙ্গ
কাছের জিনিস বোঝাতে(একবচনে)
কাছের জিনিস বোঝাতে(বহুবচনে)
দূরের জিনিস বোঝাতে(একবচনে)
দূরের জিনিস বোঝাতে(বহুবচনে)
পুংলিঙ্গের ক্ষেত্রে
এষঃ
এতে
সঃ
তে
স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে
এষা
এতাঃ
সা
তাঃ
ক্লীবলিঙ্গের ক্ষেত্রে
এত
এতানি
তানি



Thursday, August 27, 2015

পরিচয় পর্ব, সংস্কৃত শিক্ষা, পাঠ- ২

সংস্কৃত শিক্ষা, পাঠ-

এই পর্যায়ে আমরা শিখব যে কীভাবে অন্যের নাম এবং তার পেশা বা তার কাজ সম্পর্কে জানতে হয় সংস্কৃত মাধ্যমে। নীচে আমরা সেই বিষয়েই আলোচনা করব-


). আপনার নাম কী? আপনি কে?
भवतः नाम किं? भवान् कः?

मम नाम कुशलः। अहं शिक्षकः।
(আমার নাম কুশল। আমি শিক্ষক।)

). আপনার নাম কী? আপনি কে?
भवतः नाम किं? भवान् कः?

मम नाम तापसः। अहं गायकः।
(আমার নাম তাপস। আমি গায়ক।)

). আপনার নাম কী? আপনি কে?
भवतः नाम किं? भवान् कः?

मम नाम रथीनः। अहं कुम्भकारः।
(আমার নাম রথীন। আমি কুমোর।)

). আপনার নাম কী? আপনি কে?
भवतः नाम किं? भवान् कः?

मम नाम महीतोषः। अहं अभिनेता।
(আমার নাম মহীতোষ। আমি অভিনেতা।)

স্ত্রীলিঙ্গবাচকের ক্ষেত্রে-


) আপনার নাম কী ? আপনি কে?
भवत्याः नाम किम्? भवती का?

मम नाम माला। अहं पाचिका।
(আমার নাম মালা। আমি রাঁধুনী।)

) আপনার নাম কী? আপনি কে?
भवत्याः नाम किम्? भवती का?

मम नाम स्नेहा। अहं छात्रा।
(আমার নাম স্নেহা। আমি ছাত্রী।)

) আপনার নাম? কী আপনি কে?
भवत्याः नाम किम्? भवती का?

मम नाम कमला। अहं गायिका।
(আমার নাম কমলা। আমি গায়িকা।)

) আপনার নাম কী? আপনি কে?
भवत्याः नाम किम्? भवती का?

मम नाम नम्रता। अहं लेखिका।
(আমার নাম নম্রতা। আমি লেখিকা।)

ছেলে, মেয়েকে জিজ্ঞাসা করলে-

ছেলে একটি মেয়েকে জিজ্ঞাসা করছে-

) আপনার নাম কী? আপনি কে?
भवत्याः नाम किं? भवती का?

মেয়ে উত্তর দিচ্ছে-

मम नाम कमला। अहं गायिका।
(আমার নাম কমলা। আমি গায়িকা)

মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করছে-

). আপনার নাম কী? আপনি কে?
भवतः नाम किं? भवान् कः?

ছেলে উত্তর দিচ্ছে-

मम नाम महीतोषः। अहं अभिनेता।
(আমার নাম মহীতোষ। আমি অভিনেতা।)