ছবি গুলিকে দেখতে ডাবল্ ক্লিক করুন, অথবা অন্য একটি ট্যাব খুলে ছবি গুলি দেখুন
সংস্কৃত
শিক্ষা,
দ্বিতীয়
পাঠ-৩
কোন
জিনিস কাছে থাকলে তাকে নির্দেশ
করতে আমরা বলি "এটা',
আর
দূরের জিনিসকে নির্দেশ করতে
বলি "সেটা',
অবশ্য,
এই
"এটা'
এবং
"সেটা'
এর
ব্যবহারটা আমরা করে থাকি কোন
বস্তুকে অর্থাৎ
কোন জড় বস্তুকে নির্দেশ করে।
তেমনই,
কোন
কাছের ব্যক্তিকে বা মহিলাকে
যে কাছে আছে তাকে নির্দেশ করি
"এ'
এই
মাধ্যমে এবং দূরের জনকে বলি
"সে'।
যেমন এই হয় মালা,
সে
হয় গীতা,
এই
হয় তাপস,
সে
হয় অখিল ইত্যাদি।
সংস্কৃতের
ক্ষেত্রে,
তিন
লিঙ্গে কাছের এবং দূরের জিনিস
বোঝাতে ক্লীব লিঙ্গে এতৎ
এবং তৎ এই শব্দ দুটির ব্যবহার
হয়। পুংলিঙ্গের ক্ষেত্রে এষঃ
কাছের জনকে বোঝাতে,
এবং
দূরের জনকে বোঝাতে সঃ এই শব্দ
দুটির ব্যবহার হয়। আর স্রীলিঙ্গের
ক্ষেত্রে এষা এই শব্দটি কাছের
জনকে বোঝাতে,
এবং
সা এই শব্দটি দূরের জনকে বোঝাতে
ব্যবহৃত হয়। নিম্নে কয়েকটি
উদাহরণে তা দেখানো হল-
লিঙ্গ
|
কাছের
জিনিস বোঝাতে
|
দূরের
জিনিস বোঝাতে
|
পুংলিঙ্গের
ক্ষেত্রে
|
এষঃ
ছাত্রঃ
|
সঃ
শিক্ষকঃ
|
স্ত্রীলিঙ্গের
ক্ষেত্রে
|
এষা
বালিকা
|
সা
মাতা
|
ক্লীবলিঙ্গের
ক্ষেত্রে
|
এতৎ
শকটম্(গাড়ী)
|
তৎ
দ্বারম্
|
সংস্কৃতে
তিন বচন আছে,
যেগুলি
হল একবচন,যা
একজন ব্যক্তি বা বস্তু কে
বোঝায়।
দ্বিবচন
যা দুজন ব্যক্তি বা বস্তু কে
বোঝায়। এবং বহুবচন যা বহু
ব্যক্তি বা বস্তু কে বোঝায়।
তবে,
দুজন
ব্যক্তি থাকলেও তাকে বহুবচনের
মত ব্যবহার করা যায়,
তাতে
দোষ নেই।
এখানে
আমরা প্রতি ক্ষেত্রেই বোঝবার
সুবিধের জন্য একবচন এবং বহুবচন
এই দুই বচনকেই অধিক ব্যবহার
করব। বচন পরিবর্তন করে,
নীচে
কিছু উদাহরণ দেওয়া হল-
লিঙ্গ
|
কাছের
জিনিস বোঝাতে(একবচনে)
|
কাছের
জিনিস বোঝাতে(বহুবচনে)
|
দূরের
জিনিস বোঝাতে(একবচনে)
|
দূরের
জিনিস বোঝাতে(বহুবচনে)
|
পুংলিঙ্গের
ক্ষেত্রে
|
এষঃ
ছাত্রঃ
|
এতে
ছাত্রাঃ
|
সঃ
শিক্ষকঃ
|
তে
শিক্ষকাঃ
|
স্ত্রীলিঙ্গের
ক্ষেত্রে
|
এষা
বালিকা
|
এতাঃ
বালিকাঃ
|
সা
মাতা
|
তাঃ
মাতরঃ
|
ক্লীবলিঙ্গের
ক্ষেত্রে
|
এতৎ
শকটম্(গাড়ী)
|
এতানি
শকটানি
|
তৎ
দ্বারম্
|
তানি
দ্বারানি
|
নীচে
এতৎ ইত্যাদি
রূপের একবচন ও বহুবচনের রূপ
প্রদত্ত হল-
লিঙ্গ
|
কাছের
জিনিস বোঝাতে(একবচনে)
|
কাছের
জিনিস বোঝাতে(বহুবচনে)
|
দূরের
জিনিস বোঝাতে(একবচনে)
|
দূরের
জিনিস বোঝাতে(বহুবচনে)
|
পুংলিঙ্গের
ক্ষেত্রে
|
এষঃ
|
এতে
|
সঃ
|
তে
|
স্ত্রীলিঙ্গের
ক্ষেত্রে
|
এষা
|
এতাঃ
|
সা
|
তাঃ
|
ক্লীবলিঙ্গের
ক্ষেত্রে
|
এতৎ
|
এতানি
|
তৎ
|
তানি
|


No comments:
Post a Comment